ঢাকায় যৌথ বাহিনীর ব্লক রেইডে আটক ৩৪৪, উদ্ধার অস্ত্র ও মাদক

Sharmin Sultana Sharmin Sultana ১৪ অক্টোবর ২০২৬, ২:৫৮ PM BST ঢাকা ১২০ বার পঠিত
ঢাকায় যৌথ বাহিনীর ব্লক রেইডে আটক ৩৪৪, উদ্ধার অস্ত্র ও মাদক

collected

রাজধানীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে চারটি এলাকায় একযোগে বিশেষ ব্লক রেইড চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে মোট ৩৪৪ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শ্যুটারগান, বেশ কিছু দেশীয় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে প্রায় চার ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়। রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেণ্ডারিয়া থানা এলাকায় একযোগে বিশেষ ব্লক রেইড চালানো হয়। এতে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সোয়াট, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে পল্লবী এলাকা থেকে সর্বোচ্চ ২০২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর থেকে ৫৯ জন, আদাবর থেকে ৪৫ জন এবং গেণ্ডারিয়া থেকে ৩৮ জনকে আটক করা হয়। চার এলাকার আটকের সংখ্যা মিলিয়ে মোট ৩৪৪ জন।

অভিযান চলাকালে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা মাদকের ধরন ও পরিমাণ এবং অস্ত্র ও গুলির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে মোহাম্মদপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের তথ্য প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, তাদের আদালতে পাঠানো হবে। অন্যদের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান সামনেও চলবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: