ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা, অপতৎপরতা ঠেকাতে সজাগ ডিবি

Sumon Biswas Sumon Biswas ৭ অক্টোবর ২০২৬, ১:৪৬ PM BST ২৪ বার পঠিত
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা, অপতৎপরতা ঠেকাতে সজাগ ডিবি

Internet

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং ডিসেম্বরকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী বা নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ঢাকা মহানগরসহ দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশ সচেষ্ট ও সজাগ রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো কর্মসূচি কিংবা নাশকতার আশঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না।

তিনি বলেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিবিপ্রধান আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান রয়েছে।

তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নজরদারি ও আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেকোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: