ব্রেকিং

‘এক দফার হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল’: এ্যানি

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১০ PM BST ১৫ বার পঠিত
‘এক দফার হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল’: এ্যানি

collected

বিরোধীদল গত ছয় মাসে নিয়মিত আন্দোলন ও হুংকার দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘এক দফার হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির র‍্যালি পূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ছয় মাসের এমন কোনো দিন নেই, যেদিন বিরোধীদল আন্দোলন করেনি বা হুংকার দেয়নি। বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল এবং দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করে দলটি বর্তমান অবস্থানে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি ও জামায়াতের প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। লং মার্চে দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্টদের বক্তব্যেরও পার্থক্য নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সবাই একটি সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর বিরোধীরা আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনকে এক দফায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে এ্যানি বলেন, ছয় মাসের মধ্যে দেশের সব কাজ শেষ করা সম্ভব নয়। বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের সংকটে কষ্ট করছে। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই এসব বিষয়ে কাজ করলে সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লং মার্চের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, ‘গ্যাস নেই, বিদ্যুৎ নেই’—এমন স্লোগান দিয়ে এ সময়ে লং মার্চ করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: