হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, নেটিজেনকে আমিশার কটাক্ষ

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ PM BST ১৫ বার পঠিত
হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, নেটিজেনকে আমিশার কটাক্ষ

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন আমিশা। একই সঙ্গে এক নেটিজেনের মন্তব্যের জবাব দিতে গিয়ে কটাক্ষও করেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে আমিশা ও হার্দিককে একসঙ্গে দেখা যায়। পরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমিশাকে কয়েকজন বন্ধুর সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এ সময় ক্রিকেটারের কাঁধে হাত রাখেন অভিনেত্রী। এই স্বাভাবিক মুহূর্তের ভিডিও থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

ভিডিওটি শেয়ার করে এক্স-এর এক ব্যবহারকারী দাবি করেন, ব্যাঙ্গালুরুর একটি হোটেলের পার্টিতে আমিশার আচরণ এবং কাঁধে হাত রাখার ধরন তাদের প্রেমের গুঞ্জনকে সত্যি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পোস্টটির স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করে আমিশা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, তিনি নাকি সত্যিই হার্দিকের কাঁধে ‘খুব রোমান্টিকভাবে’ হাত রেখেছিলেন।

এরপর ওই নেটিজেনকে উদ্দেশ করে আমিশা বলেন, তাকে তিনি চেনেন না। তবে তার কোনো মেয়ে বন্ধু নেই বলেই মনে হয়। এমন পোস্ট করার আগে একজন মেয়ে বন্ধু থাকা দরকার বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।

এর আগে নিজের বিয়ে ও সম্পর্ক নিয়েও কথা বলেছেন আমিশা। রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে তিনি জানান, অতীতে গুরুতর সম্পর্কে ছিলেন। তবে তার সাবেক সঙ্গী সিনেমায় কাজ করার সিদ্ধান্তকে সমর্থন করেননি। আমিশার মতে, বিয়েতে আপত্তি নেই তার; কিন্তু জীবনসঙ্গীকে অবশ্যই তার পেশাগত স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে।

এদিকে হার্দিকের ব্যক্তিগত জীবনও এর আগে আলোচনায় এসেছে। মডেল মাহিয়েকা শর্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২৫ সালের অক্টোবরে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে ছবি প্রকাশ করেন হার্দিক। এর আগে অভিনেত্রী নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেছিলেন এই ক্রিকেটার। ২০২৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ছেলে অগস্ত্যকে দুজন যৌথভাবে বড় করছেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: