ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ AM BST ৪০ বার পঠিত
ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

collected

ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ

ইবনে সিনা ট্রাস্ট মেডিকেল অফিসার (আইসিইউ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ট্রাস্টের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগের তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট
  • পদের নাম: মেডিকেল অফিসার (আইসিইউ)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (MBBS) ডিগ্রি
  • অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর বৈধ নিবন্ধন
  • অভিজ্ঞতা: আইসিইউ (ICU) বা ক্রিটিক্যাল কেয়ারে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: হাসপাতালে
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: ট্রাস্টের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট আবেদন পেজে দেওয়া রয়েছে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: