ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, এক্সিকিউটিভ পদে আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৮ PM BST ৫৮ বার পঠিত
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, এক্সিকিউটিভ পদে আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

collected

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে একজন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির জন্য প্রার্থীর ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। বিমান সংস্থা বা হোটেলে কাজের দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর নির্ধারণ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার উত্তরা। এটি ফুলটাইম চাকরি। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ৩৫ হাজার টাকা। এর পাশাপাশি প্রতি বছর ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি, দুপুরের খাবার এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবন বিমাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির নির্ধারিত মাধ্যমে জানা যাবে। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: