ইউভানের জন্মদিনে রাজ-শুভশ্রীর ভালোবাসায় ভেসে গেল বিচ্ছেদের গুঞ্জন

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ PM BST ২৯ বার পঠিত
ইউভানের জন্মদিনে রাজ-শুভশ্রীর ভালোবাসায় ভেসে গেল বিচ্ছেদের গুঞ্জন

ছবি: সংগৃহীত

সম্পর্কের টানাপড়েন ও দূরত্ব নিয়ে চলা গুঞ্জনের মধ্যেই ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে ভালোবাসায় মেতে উঠলেন টালিউড তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। শনিবার ছেলের বিশেষ দিনটি পরিবারের সঙ্গে উদযাপন করেন তারা।

সম্প্রতি রাজ ও শুভশ্রীর দাম্পত্য সম্পর্ক নিয়ে টালিউডে বিচ্ছেদের নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে ইউভানের জন্মদিন উপলক্ষে পরিবারের একান্ত মুহূর্তের ছবি প্রকাশ করে সেই জল্পনায় কার্যত ইতি টানলেন রাজ।

সুইমিংপুলে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই পরিচালক। ছবিতে রাজ ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়। একই সঙ্গে স্ত্রী শুভশ্রীর প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন রাজ। তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর দম্পতির সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন অনেকটাই থেমে যায়।

ছেলের জন্মদিনকে ঘিরে রাজ-শুভশ্রীর এমন আনন্দঘন মুহূর্ত ভক্তদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। পরিবারকে নিয়ে তাদের এই উদযাপন সামাজিক মাধ্যমে বেশ আলোচনাও তৈরি করেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: