Photo Collected
রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার-২’-এ বিদ্যা বালানের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। রোববার প্রকাশিত ওই ঝলকে অভিনেত্রীকে ‘কান্থা’ চরিত্রে দেখা গেছে।
প্রথম ঝলকেই নজর কেড়েছেন বিদ্যা। সিনেমাটিতে রজনীকান্ত অভিনয় করছেন ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে।
নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার-২’ সিনেমায় রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য ও সুরজ ভেঞ্জারমুডু।
সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।