জন্মদিনে নতুন অধ্যায়ে রাজ কুন্দ্রা, ঘোষণা দিলেন ‘অকাল ফিলম্স

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ PM BST ১২ বার পঠিত
জন্মদিনে নতুন অধ্যায়ে রাজ কুন্দ্রা, ঘোষণা দিলেন ‘অকাল ফিলম্স

ছবি: সংগৃহীত

জন্মদিনেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ কুন্দ্রা। নিজের প্রযোজনা সংস্থা ‘অকাল ফিলম্স’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। পাঞ্জাবের মানুষ, ইতিহাস, সংস্কৃতি ও মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত গল্পকে বিশ্বের সামনে তুলে ধরাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন রাজ।

সমাজমাধ্যমে প্রযোজনা সংস্থার ঘোষণা দিয়ে রাজ জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি যাত্রা শুরুর ইচ্ছা ছিল তার। ‘অকাল ফিলম্স’ শুধু একটি প্রযোজনা সংস্থা নয়, বরং তার বহুদিনের স্বপ্নের সূচনা বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

রাজের জন্মদিনে স্ত্রী শিল্পা শেঠিও তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন। স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে শিল্পা রাজকে তার ‘প্রিয় মানুষ’ বলে উল্লেখ করেন। ২০০৯ সালের ২২ নভেম্বর বিয়ের মাধ্যমে শুরু হয় তাদের দাম্পত্য জীবন। এই দম্পতির দুই সন্তান—এক ছেলে ও এক মেয়ে।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পা শেঠি। বড়পর্দা ও ছোটপর্দা—দুই মাধ্যমেই নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রান্নার রিয়্যালিটি শো ‘মা হ্যায় না’-তেও সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে।

রাজ কুন্দ্রার নতুন প্রযোজনা সংস্থায় পাঞ্জাবের মাটি, সংস্কৃতি ও ইতিহাস কতটা গুরুত্ব পায়, এখন সেটিই দেখার বিষয়। তার এই নতুন উদ্যোগ বিনোদন জগতে নতুন ধরনের গল্প ও ভাবনার সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: