ব্রেকিং

কক্সবাজার যাওয়ার পথে বাস খাদে, শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

Sharmin Sultana Sharmin Sultana ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ PM BST কুমিল্লা ২০ বার পঠিত
কক্সবাজার যাওয়ার পথে বাস খাদে, শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

collected

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক নয়ন দে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

আহত শিক্ষার্থীরা হলেন—ইমন হাসান, আরিফ হোসেন, সফিকুল ইসলাম, মালিহা আক্তার, জাওয়াত, ফেরদৌস, মিলি আক্তার, মিনহাজ উদ্দিন, মরুছালিন আক্তার, তাছলিমা আক্তার, হুমায়রা আক্তার, মিলা আক্তার, মিনা আক্তার, নিসা আক্তার, তানজিনা আক্তার, সাদিয়া আক্তার, তাসফিয়া আক্তার, আরিফুল ইসলাম, রাজিব মিয়া, জান্নাতুল মাওয়া, মারিয়াম, তানহা আক্তার, সাইদুর রহমান ও নাজমুল হাসান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী জাওয়াতের বাবা মোস্তাফিজুর রহমান জানান, তাঁর ছেলে সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাসটির চালক ও সহকারীর সন্ধানে কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: