লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ PM BST রাজশাহী ২৯ বার পঠিত
লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

collected

নাটোরের লালপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ওই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জুড়ান মন্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে কুষ্টিয়ার চৌরহাস মোড়ের উদ্দেশে রওনা হয়। পরে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে উধনপাড়া হাজির মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাদেক আলীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালক মো. সাইফ খাঁ (২১) ও সহকারী মো. মুসা ইসলাম (২০) ছিলেন বলে জানা গেছে। চালক সাইফ খাঁ কুষ্টিয়া সদর এলাকার মোল্লা তাগোর মোড়ের বাসিন্দা এবং তাঁর বাবার নাম মৃত রফিকুল খাঁ। সহকারী মুসা ইসলামের বাবার নাম মৃত আব্দুল আলিম।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: