মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে বড় মাইলফলক

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৮ PM BST ২৯ বার পঠিত
মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে বড় মাইলফলক

ছবি: সংগৃহীত

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে প্রায় ৫০ মিলিয়ন ডলার আয় করেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। বড় পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিতে দর্শকদের একটি বড় অংশ এসব বিশেষ স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

মুক্তির আগেই এমন বিপুল অগ্রিম টিকিট বিক্রি সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। মার্ভেলের জনপ্রিয় ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির নতুন এই কিস্তি ঘিরে তাই মুক্তির আগেই বক্স অফিসে বড় প্রত্যাশা তৈরি হয়েছে।

তবে বড়দিনের ছুটির মৌসুমে মুক্তি পাওয়ায় ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’কে বক্স অফিসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে। ছুটির সময় একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পেলে দর্শকদের মনোযোগ ও আয়ের দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। এর মধ্যেই অগ্রিম টিকিট বিক্রির এমন সাফল্য সিনেমাটির বক্স অফিস সম্ভাবনাকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: