ওজন ঝরিয়ে নতুন রূপে পর্দায় ইন্দ্রানী, ফিরছেন যে অনুষ্ঠানে

Pinky Saha Pinky Saha ১৪ অক্টোবর ২০২৬, ৪:০১ PM BST ১০৫ বার পঠিত
ওজন ঝরিয়ে নতুন রূপে পর্দায় ইন্দ্রানী, ফিরছেন যে অনুষ্ঠানে

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে টালিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র সাফল্যের পর অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতা ও ওজন বেড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ক্যামেরার আড়ালে থাকলেও সম্প্রতি নতুন রূপে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

এবার সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর একটি বিশেষ পর্বে দেখা মিলবে তাঁর। পায়েল দের সঞ্চালনায় অনুষ্ঠানটির নতুন প্রোমোতে দেবীপক্ষের আবহে দেবী মহিষাসুরমর্দিনীর সাজে ধরা দিয়েছেন ইন্দ্রানী। তাঁর এই তেজস্বী রূপ দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। তবে বিশেষ পর্বটি কবে সম্প্রচারিত হবে, তা এখনো জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।

টেলিভিশনে ফিরলেও এখনই মেগা সিরিয়ালে অভিনয়ের পরিকল্পনা নেই ইন্দ্রানীর। আপাতত ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় কাজ করাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। তবে ধারাবাহিকে অভিনয় না করলেও নন-ফিকশন অনুষ্ঠান কিংবা রিয়েলিটি শো সঞ্চালনার প্রতি আগ্রহ রয়েছে তাঁর।

‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর মঞ্চে ইন্দ্রানীর এই উপস্থিতি ছোটপর্দার দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে। প্রিয় অভিনেত্রীকে আবারও টেলিভিশনে দেখতে পেয়ে আনন্দিত তাঁর অনুরাগীরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: