অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ কে?

Pinky Saha Pinky Saha ১৫ অক্টোবর ২০২৬, ৫:০৫ PM BST ৩৩ বার পঠিত
অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ কে?

Photo Collected

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে নিজের ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন অপু।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস জানান, ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন তিনি। ব্যবসায়িক জীবনে তাঁর কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা, নিজের কিছু করার সাহস এবং স্বপ্ন বাস্তবায়নের উৎসাহের কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

পোস্টের শুরুতে অপু লেখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ এরপর তাঁর জীবনে ওই ব্যক্তির অবদানের কথা উল্লেখ করে গভীর শুভকামনা ও ভালোবাসা জানান। একই সঙ্গে তাঁর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বন্ধুত্ব ও পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা প্রকাশ করেন।

অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরে ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন অপু বিশ্বাস। ফলে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ব্যবসায়িক জীবনে একজন মেন্টরের কাছ থেকে পাওয়া শিক্ষা ও সহযোগিতার কথা বিশেষভাবে তুলে ধরা স্বাভাবিকভাবেই নজর কেড়েছে।

তবে ছবিতে থাকা যুবকের পরিচয় নিজের পোস্টে সরাসরি জানাননি অপু। তাঁর ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, ওই ব্যক্তির নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী একজন ব্যবসায়ী। অপু বিশ্বাসের সঙ্গে তাঁর বন্ধুত্বের পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কও রয়েছে বলে জানা গেছে।

অপু বিশ্বাসের ব্যক্তিগত শুভেচ্ছাবার্তায় ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে ফেরদৌস হাসানের উল্লেখ এবং তাঁর সঙ্গে ছবি প্রকাশের বিষয়টিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: