ছবি: সংগৃহীত
শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করা প্রার্থনা ফারদিন দীঘি এখন নায়িকা হিসেবে নিয়মিত কাজ করছেন। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’, ‘তুমি আছো তুমি নেই’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ বেশ কয়েকটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনির বায়োপিকে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
দীঘি জানান, পরীমনি এক অনুষ্ঠানে বলেছিলেন, তাঁর বায়োপিক নির্মিত হলে তিনি নিজেই অভিনয় করবেন, কারণ অন্য কেউ তাঁর চরিত্রে ঠিকভাবে অভিনয় করতে পারবেন না। পরীমনির এমন মন্তব্যকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দীঘি। তাঁর মতে, পরীমনির জীবন নিয়ে বায়োপিক নির্মিত হলে সেটি দারুণ একটি বিনোদনধর্মী সিনেমা হতে পারে।
এদিকে দীঘি অভিনীত ‘বিদায়’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে।