পরীমণির ছেলে পূণ্যের ‘নাইনটিজ হিরো’ লুক, মুগ্ধ নেটিজেনরা

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ PM BST ২ বার পঠিত
পরীমণির ছেলে পূণ্যের ‘নাইনটিজ হিরো’ লুক, মুগ্ধ নেটিজেনরা

চিত্রনায়িকা পরীমণি ও ছেলে পূণ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আশি ও নব্বইয়ের দশকের লুকে ফিরে যাওয়ার ট্রেন্ড চলছে। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য ছাড়াই নিজের ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বই দশকের আবহে সাজিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ছেলের হেয়ারকাটে পরিবর্তন এনে তাকে যেন বানিয়ে দিয়েছেন সেই সময়ের এক মিষ্টি নায়ক।

ফেসবুকে পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। নীল রঙের টি-শার্ট ও লম্বাটে ছাঁটের চুলে ছবিগুলোতে দেখা গেছে ছোট্ট পূণ্যকে। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’—অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

ছবিগুলো প্রকাশের পরই পূণ্যের নতুন লুক নিয়ে প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ আরেকজনের মন্তব্য, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’ অনেকেই আবার পূণ্যের চেহারায় বাবা চিত্রনায়ক শরিফুল রাজের ছায়া খুঁজে পেয়েছেন। তাদের মন্তব্য, ‘পুরাই বাপের মতন!’

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে একাই বড় করছেন পরীমণি। পরবর্তী সময়ে তিনি একটি কন্যাসন্তান দত্তক নেন এবং তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই সংসার ও ক্যারিয়ার সামলাচ্ছেন এই অভিনেত্রী।

তবে কয়েক দিন আগে পরীমণির কোলে একটি সদ্যোজাত শিশুকে দেখা যাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, অভিনেত্রী হয়তো আরও একবার সন্তান দত্তক নিয়েছেন। যদিও এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: