প্রশংসিত দুই সিনেমার প্রদর্শনী বন্ধ, প্রশ্ন তুললেন তানভীর মোকাম্মেল

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ PM BST ২৯ বার পঠিত
প্রশংসিত দুই সিনেমার প্রদর্শনী বন্ধ, প্রশ্ন তুললেন তানভীর মোকাম্মেল

সংগৃহীত ছবি

রপর দুটি জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের পাশাপাশি দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।

চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেলও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন। তাঁর নির্মিত সিনেমা দুটি দেশের চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে।

তানভীর মোকাম্মেলের আলোচিত সিনেমা ‘লালসালু’ ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ দেশের খ্যাতনামা শিল্পীরা।

অন্যদিকে, ১৯৪৭ সালের দেশভাগ ও সে সময়ের সামাজিক-রাজনৈতিক আবহকে কেন্দ্র করে নির্মিত ‘চিত্রা নদীর পারে’ মুক্তি পায় ১৯৯৯ সালে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবীসহ অনেকে।

দুটি সিনেমাই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত। এমন প্রশংসিত ও পুরস্কারপ্রাপ্ত সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: