পুষ্টিজাত পণ্যে পোকা, ক্ষোভে বিপাশা বসু

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৩ PM BST ১ বার পঠিত
পুষ্টিজাত পণ্যে পোকা, ক্ষোভে বিপাশা বসু

বিপাশার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা

অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ভারতে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই নামি একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যের নতুন খোলা প্যাকেটে অসংখ্য ছোট পোকা পাওয়ার অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ঘটনার কথা জানান বিপাশা। ভিডিওতে নতুন খোলা প্যাকেটের ভেতর বেশ কয়েকটি ছোট পোকা দেখা যায়। এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী এবং পণ্যটির মান নিয়ে প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

বিপাশার অভিযোগ, ভোক্তারা অর্থ খরচ করে একটি পণ্য কিনছেন, অথচ প্যাকেট খোলার পর এর ভেতরে পোকা পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলেও মনে করেন তিনি।

ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) হস্তক্ষেপ দাবি করেছেন বিপাশা। একই সঙ্গে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নামি ব্র্যান্ডের প্যাকেটজাত পণ্যে এমন ঘটনা ঘটার অভিযোগ ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

তবে বিপাশা বসুর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পণ্যের প্যাকেটে কীভাবে পোকা পাওয়া গেল বা এর প্রকৃত কারণ কী—তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষের তদন্ত বা কোম্পানির আনুষ্ঠানিক বক্তব্যের পরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: