collected
রাজধানীর বিভিন্ন এলাকায় বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনায় অপরাধীচক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসিবি চত্বরের নিউ গিনি প্রোপার্টিজ, মিরপুরের রাড্ডা ক্লিনিক, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের শ্যামলী হাউজিংয়ের ঘটনাগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার পালাবদল হলেও বিরোধপূর্ণ জমি দখল ও আধিপত্য বিস্তারে অপরাধীদের ব্যবহারের অভিযোগ পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক কিছু ঘটনায় রাজনৈতিক দলের নাম উঠে এলেও এসব ঘটনার পেছনে পুরোনো অপরাধীচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা ও সহিংসতার পেছনে অপরাধীচক্রের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য গোয়েন্দা প্রতিবেদনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনার বিষয়টি প্রাথমিকভাবে আলোচনা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সূত্র জানিয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, এসব ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্তে যাদের নাম আসছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। নতুন করে সক্রিয় হওয়া অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
ইসিবি চত্বরসংলগ্ন নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনাকে ঘিরে প্রতিবেদনে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে কয়েকজন ব্যক্তি ও একটি অপরাধীচক্রের কথিত সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরা