collected
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে কাউকে বাদ দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী জানান, একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির পরিচয় বা অবস্থানের ভিত্তিতে আলাদা কোনো ব্যবস্থা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি দাবি করেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মীর শাহে আলম বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।
এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।