শাকিব-দেবের পর এবার জিৎ, একের পর এক বড় তারকার নায়িকা ইধিকা পাল

Pinky Saha Pinky Saha ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM BST ৮০ বার পঠিত
শাকিব-দেবের পর এবার জিৎ, একের পর এক বড় তারকার নায়িকা ইধিকা পাল

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালে অভিনয় করেই ক্যারিয়ার শুরু করেছিলেন ইধিকা পাল। ছোট পর্দায় পরিচিতি থাকলেও ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা হওয়ার পর বদলে যায় তাঁর ক্যারিয়ারের গতিপথ। এরপর ‘বরবাদ’ সিনেমাতেও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন তিনি।

এরপর টালিউডের একাধিক বড় তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন ইধিকা। দেবের সঙ্গে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয়ের পর সম্প্রতি সৃজিত মুখার্জির ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে প্রথমবার যীশু সেনগুপ্তর সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।

এবার টালিউডের আরেক জনপ্রিয় তারকা জিতের নায়িকা হওয়ার খবর সামনে এসেছে ইধিকার। এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সিনেমা বাছাই নিয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন ইধিকা। বড় পরিচালকদের সঙ্গে ভিন্নধারার সিনেমায় কাজ করতে আগ্রহী হলেও সাধারণ দর্শকের জন্য নির্মিত বাণিজ্যিক সিনেমার প্রতি তাঁর আলাদা আগ্রহ রয়েছে। তাঁর মতে, বড় শহরের বাইরেও বাংলা সিনেমার বিপুল দর্শক রয়েছে। ভালো গল্প ও নির্মাণের মাধ্যমে সেই দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব।

শাকিব খান, দেব ও যীশু সেনগুপ্তের মতো তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও নিজের জন্য বড় শিক্ষা হিসেবে দেখছেন ইধিকা। এদিকে মেহেদি হাসানের নতুন সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার আলোচনাও রয়েছে। তবে এই সিনেমা নিয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: