তালতলীর আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুটের মৃত তিমি

Sharmin Sultana Sharmin Sultana ৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ PM BST বরিশাল ২৩ বার পঠিত
তালতলীর আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৪০ ফুটের মৃত তিমি

collected

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদী থেকে তিমিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্ধারমানিক নদীর তীরে আটকে যায়। সকালে নদীর তীরে বিশাল আকৃতির তিমিটি দেখতে পান স্থানীয় জেলেরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

মৃত তিমি ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে নদীর তীরে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে বন বিভাগের প্রতিনিধি দল ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধার করেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

তিনি জানান, কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছবি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি বেলিন তিমি। সম্ভবত এটি ব্রাইডস তিমি হতে পারে।

তবে তিমিটির প্রজাতি ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: