তানজীব সারোয়ারের ঘর আলো করে এলো কন্যাসন্তান

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ PM BST ২১ বার পঠিত
তানজীব সারোয়ারের ঘর আলো করে এলো কন্যাসন্তান

কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি জানান তিনি। মেয়ের জন্মের আনন্দ প্রকাশ করে তানজীব লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।’

সন্তানকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও বরকত উল্লেখ করে তানজীব সারোয়ার বলেন, তাদের ঘরে ছোট্ট রাজকন্যা রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে। একই সঙ্গে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

তানজীব সারোয়ারের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

২০২৫ সালের অক্টোবরে সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন তানজীব সারোয়ার। সানজিদা রহমান পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত।

তানজীব সারোয়ারের সংগীতজীবনে রয়েছে একাধিক একক অ্যালবাম। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে আসে ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। অ্যালবামটির সব গানের গীত ও সুর করেন তানজীব সারোয়ার নিজেই। গানগুলোর সংগীতায়োজনে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: