তৈমুরের জন্মের পর যেভাবে ওজন কমিয়েছিলেন কারিনা

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১৩ PM BST ২৪ বার পঠিত
তৈমুরের জন্মের পর যেভাবে ওজন কমিয়েছিলেন কারিনা

Photo Collected

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম দিয়েছেন প্রায় নয় বছর আগে। তবে এখনো তার পোস্ট-প্রেগন্যান্সি ফিটনেস নিয়ে আলোচনা হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় যেমন নিজেকে আড়াল করেননি, সন্তান জন্মের পরও নিয়মিত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী।

২০১৭ সালের এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, গর্ভাবস্থায় তার প্রায় ১৮ কেজি ওজন বেড়েছিল। তবে সে সময় পছন্দের খাবার খাওয়া বন্ধ করেননি তিনি। প্রতিদিন ভাত ও ঘি দিয়ে পরোটা খেতেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

তৈমুরের জন্মের পরও না খেয়ে বা ক্র্যাশ ডায়েট করে ওজন কমানোর পথে হাঁটেননি কারিনা। তার পুষ্টিবিদ রুজুতা দিবেকরের পরামর্শে ব্যালান্সড ডায়েট মেনে চলতেন তিনি। খাবারে পর্যাপ্ত ফ্যাট ও কার্বোহাইড্রেট রাখার পাশাপাশি ফিটনেস ও স্ট্রেন্থের দিকেও নজর দিয়েছিলেন।

কারিনা বরাবরই যোগব্যায়ামের ওপর গুরুত্ব দেন। তবে তৈমুরের জন্মের পর জিমে সময় বাড়িয়ে ফ্রিহ্যান্ড ও কার্ডিও এক্সারসাইজ করেছেন। ট্রেডমিলে দ্রুত হাঁটা, কেটলবেল ও রোপ ট্রেনিংয়ের মতো ব্যায়ামও করেছেন তিনি।

অভিনেত্রীর মতে, গর্ভাবস্থায় বাড়া ওজন কমাতে হলে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোনো উচিত। তার ফিটনেস রুটিনে কঠোরতা নয়, বরং ব্যালান্সড খাবার, সক্রিয় থাকা এবং ধারাবাহিকতাই ছিল মূল বিষয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: