তৃণমূলে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর করার উদ্যোগ বরগুনায়

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৬ PM BST বরিশাল ২৯ বার পঠিত
তৃণমূলে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর করার উদ্যোগ বরগুনায়

collected

তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে বরগুনায় স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার, গণমাধ্যমকর্মী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রাম আদালত প্রকল্পের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ—৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত দ্রুত, সহজ ও কম খরচের সমাধান দিচ্ছে। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

তিনি গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে শিক্ষক, ইমাম ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: