উড়োজাহাজ নিয়ে মন্তব্য, নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ PM BST ১১ বার পঠিত
উড়োজাহাজ নিয়ে মন্তব্য, নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে উড়োজাহাজ নিয়ে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ডুন এভিয়েশন নামের একটি চার্টার্ড বিমান সংস্থাকে নিয়ে অসম্মানজনক ও ভিত্তিহীন মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মামলায় ৩০ মিলিয়ন দিরহাম ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে ওঠার আগে নোরা ফাতেহি কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। সেখানে উড়োজাহাজটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন নোরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

বিমান সংস্থাটির অভিযোগ, নোরার ওই মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে। সংস্থাটি দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় গত এপ্রিল মাসে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি আরেকটি বিতর্কের মুখেও পড়েছিলেন। ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের কথাকে ঘিরে সমালোচনা তৈরি হলে পরে ভাষাটি বুঝতে না পারার ব্যাখ্যা দিয়েছিলেন তিনি।

তবে উড়োজাহাজ সংক্রান্ত মামলায় আদালতের শুনানিতে বিষয়টি কীভাবে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: