ভেনিসে ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১:২৮ PM BST ২৯ বার পঠিত
ভেনিসে ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ছবি: সংগৃহীত

দেশের সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ জিতে নিয়েছে সিনেমাটি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে নির্মাতা রুবাইয়াত হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ ‘অরিজন্তি’-তে জায়গা করে নেয় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ঐতিহাসিক এই অংশগ্রহণের পর স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার অর্জন সিনেমাটির সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানিয়ে রুবাইয়াত হোসেন বলেন, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ উৎসবে অংশ নেওয়া সব সিনেমার মধ্য থেকে তার সিনেমাকে পুরস্কারের জন্য নির্বাচিত করায় বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও সম্মানের বলে উল্লেখ করেন নির্মাতা।

গত ৬ সেপ্টেম্বর ভেনিসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রথম প্রদর্শনী হয়। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। ভেনিসের আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগে প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমার অংশগ্রহণই ছিল দেশের চলচ্চিত্রের জন্য বড় অর্জন। এর সঙ্গে স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার যোগ হওয়ায় সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা আরও সমৃদ্ধ হলো।

সমকালীন ঢাকাকে কেন্দ্র করে নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে জাইনিনকে ঘিরে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: