ব্রেকিং

৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর

Sharmin Sultana Sharmin Sultana ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৩ PM BST ৩২ বার পঠিত
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর

collected

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএসের বিশেষ পরীক্ষার লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

৫১তম বিসিএসটি চিকিৎসকদের নিয়োগের জন্য বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এ বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী, লিখিত পরীক্ষায় মোট আটটি বিষয় রাখা হয়েছে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, মেডিক্যাল সায়েন্স এবং ডেন্টাল সায়েন্স।

বাংলা ও ইংরেজি বিষয়ে ভাষা ও সাহিত্য—দুটি করে বিভাগ রাখা হয়েছে। বাংলাদেশ বিষয়াবলিতে জাতীয় বিষয়াবলি, অর্থনীতি, শিল্প ও বাণিজ্যসহ মোট নয়টি বিভাগ রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলিতে বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এবং পরিবেশগত ইস্যু ও কূটনীতিসহ মোট ছয়টি বিভাগ রাখা হয়েছে।

মেডিক্যাল সায়েন্সে প্রি ও প্যারা ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল—দুটি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ডেন্টাল সায়েন্সেও দুটি বিভাগ রয়েছে এবং প্রতিটি বিভাগে ৫০ নম্বর করে নম্বর বণ্টন করা হয়েছে।

এর আগে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। চিকিৎসকদের নিয়োগের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস এখন পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সিলেবাস: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ৫১তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৬-এর লিখিত পরীক্ষার সিলেবাস পাওয়া যাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: