৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন শেষ আজ

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৫ PM BST ৩৮ বার পঠিত
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন শেষ আজ

collected

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পের অষ্টম ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অষ্টম ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। তিন মাসের এ প্রশিক্ষণে প্রতিদিন আট ঘণ্টা করে ক্লাস হবে। মোট ৬০০ ঘণ্টার প্রশিক্ষণের জন্য কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।

যোগ্যতা ও বয়স

এইচএসসি বা সমমান পাস ১৮ থেকে ৩৫ বছর বয়সী দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আইসিটি বা কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজি ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া

প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর ২০২৬। নির্বাচিতদের ফলাফল প্রকাশের তারিখ ২৩ সেপ্টেম্বর।

প্রশিক্ষণে যেসব সুবিধা থাকবে

প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। অংশগ্রহণকারীরা দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতার ব্যবস্থা থাকবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। এ ছাড়া প্রশিক্ষণ-পরবর্তী মেন্টরিং সাপোর্টও থাকবে।

আবেদনের সময়সীমা

প্রশিক্ষণে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.

প্রশিক্ষণটি পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং বাস্তবায়ন করবে যুব উন্নয়ন অধিদপ্তর।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: