ব্রেকিং

৮ দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

Sharmin Sultana Sharmin Sultana ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM BST ৫৮ বার পঠিত
৮ দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

collected

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকে শেষ পর্যন্ত বাধ্য হতে হবে। তিনি বলেন, “তারা পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।”

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগরা বাইপাসে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য।” তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে একটি রায় দিয়েছিল। সরকার সেটি বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, আজকের লংমার্চের অন্যতম উদ্দেশ্য দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ করা, দুর্নীতিমুক্ত দেশ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি আদায় করা।

তিনি বলেন, “আজ আমরা ৮ দফা দাবি নিয়ে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যে কোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।”

শফিকুর রহমান আরও বলেন, জনগণের রায় বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি বিএনপির উদ্দেশে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: