Picture : Internet
আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবিতে (icddr,b) রেডিওলজিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এ নিয়োগে একটি পদে প্রার্থী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম: রেডিওলজিস্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি রেডিওলজি বিষয়ে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুবিধা:
নিয়োগপ্রাপ্ত রেডিওলজিস্টকে মাসিক ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা বেতন দেওয়া হবে।
চুক্তির মেয়াদ:
প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও প্রার্থীর কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
রেডিওলজি বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনসংক্রান্ত বিস্তারিত শর্ত ও প্রক্রিয়া জানতে আইসিডিডিআরবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।