আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

Sharmin Sultana Sharmin Sultana ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ PM BST ৩০ বার পঠিত
আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ, আবেদন শেষ ২০ সেপ্টেম্বর

collected

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা (ধামরাই)

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে ফুড টেকনোলজি, রসায়ন, ফলিত রসায়ন অথবা প্রাণরসায়নে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য যোগ্যতা:

বেভারেজ, ডেইরি ও ফুড (প্যাকেজ) বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা:

কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য সুবিধা:

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস রয়েছে।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: