ছবি: সংগৃহীত
দীর্ঘ সংগীত ক্যারিয়ার হলেও একক কনসার্টের সংখ্যা তুলনামূলকভাবে কম সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের। এবার প্রায় আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। ‘মুনলাইট মেলোডিজ’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।
গতকাল ১৩ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের ঘোষণা দেন বাপ্পা মজুমদার নিজেই। একটি পোস্টার প্রকাশ করে ভক্তদের উদ্দেশে কনসার্টের তারিখটি মনে রাখার আহ্বান জানান তিনি। জানা গেছে, ‘মুনলাইট মেলোডিজ’ কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।
তবে কনসার্টের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই টিকিট বিক্রির কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। তখনই টিকিটের মূল্য, বিক্রির পদ্ধতি ও অন্যান্য নিয়ম-শর্ত সম্পর্কে