আড়ংয়ে ৫০০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ AM BST ৩৪ বার পঠিত
আড়ংয়ে ৫০০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

collected

ব্র্যাকের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে মোট ৫০০ জন নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

এক নজরে নিয়োগ তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: আড়ং
  • পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
  • পদসংখ্যা: ৫০০
  • বেতন: মাসিক ১০,০০০–১২,০০০ টাকা
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছর
  • বয়স: ১৮–৩২ বছর
  • আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন জেলার আড়ংয়ের শাখায় কাজ করতে হবে। কর্মস্থলগুলো হলো—বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর সদর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর।

প্রার্থীর যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা থাকলে তা গ্রহণযোগ্য হবে।

প্রার্থীদের পণ্যের বৈশিষ্ট্য, সুবিধা ও যত্ন নেওয়ার নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি ইনভেন্টরি গণনা ও ট্র্যাকিং এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচনে সহায়তা ও বিক্রয় কৌশল সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

প্রধান দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত সেলস অ্যাসোসিয়েটদের প্রধান কাজ হবে গ্রাহকদের স্বাগত জানানো এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে সহায়তা করা।

এ ছাড়া পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য দেওয়া, গ্রাহকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

পয়েন্ট অব সেলস (POS) সিস্টেমে লেনদেন সঠিকভাবে সম্পন্ন করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দলের অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং ব্যাক-স্টোরের কার্যক্রম পরিচালনাও দায়িত্বের অংশ।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আড়ংয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।

চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও কর্মস্থল ভালোভাবে দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: