collected
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সংস্থাটি হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে তিনজনকে নিয়োগ দেবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: হেলথ সেন্টার ইনচার্জ/মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ই-মেইল, ওয়েব ব্রাউজিং ও মাইক্রোসফট আউটলুকে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা:
এনজিও ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল কার্যক্রমে সহায়তা, বহির্বিভাগে পরামর্শ প্রদান, রোগ নির্ণয়সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ বিতরণ অথবা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে অন্তত দুই বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য সুবিধা:
সংস্থার বিধি-বিধান অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬।