ব্রেকিং

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু দুদকের

Sharmin Sultana Sharmin Sultana ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ PM BST ৩৬ বার পঠিত
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু দুদকের

collected

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সুইস ব্যাংকে অর্থ জমা ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ রোববার সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ, জেলা প্রশাসক (ডিসি) পদায়ন, বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের টেন্ডার, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদক কর্মকর্তা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, সায়েদাবাদ পানি শোধনাগর ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, বিদেশে বিপুল পরিমাণ অর্থপাচার করে পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সম্পদ গড়া এবং সুইস ব্যাংকে অর্থ রাখার অভিযোগও রয়েছে।

এ ছাড়া আসিফ মাহমুদের বাবা, এপিএস ও পিওর বিরুদ্ধেও ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঘুষ লেনদেনে তদবির এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

তানজির আহমেদ বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে দুদকের অনুসন্ধান এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা ও অর্থপাচারের পরিমাণ অনুসন্ধানের পরই নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: