‘অ্যানিম্যাল’ হিট করতেই সবাই একই ছবি বানাচ্ছেন: কারিনা

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ PM BST ১ বার পঠিত
‘অ্যানিম্যাল’ হিট করতেই সবাই একই ছবি বানাচ্ছেন: কারিনা

ছবি: সংগৃহীত

বলিউডে সাম্প্রতিক সময়ে অ্যাকশন ও অতিরিক্ত হিংসাত্মক কনটেন্টের প্রবণতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। নিজের নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারণায় এসে ভাই রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর উদাহরণ টেনে তিনি বলেন, একটি সিনেমা সফল হলেই একই ধরনের ছবি বানানোর প্রবণতা বলিউডে দেখা যায়। এই প্রবণতাকে ‘ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণ’ বলেও মন্তব্য করেন তিনি।

কারিনা বলেন, দর্শক আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। ভালো সিনেমা হলে তারা সেটি বুঝতে পারেন এবং দেখতে আগ্রহী হন। তাঁর মতে, বর্তমানে দর্শকদের পছন্দ শুধু রোমান্টিক গল্পে সীমাবদ্ধ নেই, তবে পর্দায় হিংসার আধিক্যও দেখা যাচ্ছে। ‘অ্যানিম্যাল’ সফল হওয়ার পর একই ধরনের হিংসাত্মক সিনেমা তৈরির প্রবণতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

তবে কারিনা মনে করেন, বলিউডে এমন পরিচালকও রয়েছেন যারা প্রচলিত ফর্মুলার বাইরে গিয়ে ভিন্নধর্মী গল্প বলতে চান। এসব নির্মাতার আলাদা দর্শক ও ভক্তকুল রয়েছে। তাঁর মতে, সময়ের সঙ্গে দর্শকের রুচিও বদলেছে এবং এখন ট্রেলার দেখেই অনেকে সিনেমাটি দেখবেন কি না, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই নির্দিষ্ট কোনো ফর্মুলার ওপর নির্ভর করে সিনেমা নির্মাণ করা আগের মতো সহজ নয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: