বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ AM BST ৬৫ বার পঠিত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

collected

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) স্থায়ী রাজস্বখাতভুক্ত ও অস্থায়ীভাবে রাজস্বখাতে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ থেকে ২০তম গ্রেডের ৩৪টি পদে মোট ৩০১ জন নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির আগে প্রকাশ করা হয়েছে। ফলে বিজ্ঞপ্তিতে বেতন অষ্টম জাতীয় পে স্কেলের নির্ধারিত কাঠামো অনুযায়ী উল্লেখ করা হয়েছে।

কোন পদে কত নিয়োগ

গ্রেড-১০ — বেতন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

  • গ্রন্থাগারিক — ১টি
  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) — ১টি
  • এস্টিমেটর — ১টি
  • ফোরম্যান — ১টি

গ্রেড-১১ — বেতন ১২,৫০০–৩০,২৩০ টাকা

  • বৈজ্ঞানিক সহকারী — ৭৮টি (৭৫ স্থায়ী ও ৩ অস্থায়ী)

গ্রেড-১৩ — বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা

  • কম্পিউটার অপারেটর — ৪টি

গ্রেড-১৫ — বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা

  • কম্পাউন্ডার (ফার্মাসিস্ট) — ১টি
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট) — ১টি

গ্রেড-১৬ — বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা

  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২২টি
  • অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক — ৮টি
  • অফিস সহকারী — ২টি
  • স্টোরকিপার-কাম-অফিস সহকারী — ৪টি
  • ভান্ডার রক্ষক — ৬টি
  • পরিসংখ্যান সহকারী — ২টি
  • ইলেকট্রিশিয়ান — ১টি
  • মেকানিক — ৩টি
  • বুলডোজার ড্রাইভার — ১টি
  • গাড়িচালক — ২৫টি
  • ট্রাক্টর ড্রাইভার — ৫টি
  • টিলার ড্রাইভার — ৭টি
  • পাওয়ার টিলার ড্রাইভার — ২টি

গ্রেড-১৭ — বেতন ৯,০০০–২১,৮০০ টাকা

  • পাম্প অপারেটর — ২টি

গ্রেড-১৮ — বেতন ৮,৮০০–২১,৩১০ টাকা

  • পেইন্টার — ১টি
  • ম্যাশন — ১টি
  • প্লাম্বার — ১টি
  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট — ২৬টি

গ্রেড-১৯ — বেতন ৮,৫০০–২০,৫৭০ টাকা

  • প্রিপেয়ারার — ১১টি
  • লাইব্রেরি অ্যাটেনডেন্ট — ১টি
  • সহকারী বাবুর্চি — ১টি

গ্রেড-২০ — বেতন ৮,২৫০–২০,০১০ টাকা

  • রুম অ্যাটেনডেন্ট — ২টি
  • হ্যামারম্যান — ১টি
  • ট্রাক্টর মেট — ৪টি
  • অফিস সহায়ক — ৪৬টি (৪৫ স্থায়ী ও ১ অস্থায়ী)
  • নিরাপত্তা প্রহরী — ২৮টি

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের টেলিটক ওয়েবসাইটে।

আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

আবেদন ফি

  • ১ থেকে ৪ নম্বর পদ: ২২৩ টাকা
  • ৫ নম্বর পদ: ১৬৮ টাকা
  • ৬ থেকে ২১ নম্বর পদ: ১১২ টাকা
  • ২২ থেকে ৩৪ নম্বর পদ: ৫৬ টাকা

গুরুত্বপূর্ণ নির্দেশনা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যাঁরা ইতোমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: