collected
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন ধরনের পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
১. অধ্যাপক — ৩টি পদ
- অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ: ১টি
- মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগ: ১টি
- ফার্মাকোলজি বিভাগ: ১টি
- বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা
২. সহযোগী অধ্যাপক — ৬টি পদ
- অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ: ৪টি
- ফার্মাকোলজি বিভাগ: ১টি
- ভাসকুলার সার্জারি বিভাগ: ১টি
- বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা
৩. সহকারী অধ্যাপক — ৯টি পদ
- ফার্মাকোলজি বিভাগ: ২টি
- চক্ষুবিজ্ঞান বিভাগ: ১টি
- রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ: ৫টি
- ইন্টারনাল মেডিসিন বিভাগ (জেরিয়াট্রিক মেডিসিন): ১টি
- বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ বরাবর জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনসংক্রান্ত বিস্তারিত শর্ত ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ রয়েছে।