collected
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে পল্লী কর্মসংস্থান সহায়তা কর্মসূচি (ইরেসপো) পরিচালনার জন্য তিনটি পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করার সুযোগ পাবেন। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
১. সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) — ৪ জন
২. হিসাব সহকারী (ইরেসপো) — ১ জন
৩. মাঠ সংগঠক (ইরেসপো) — ৯ জন
শিক্ষাগত যোগ্যতা
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
হিসাব সহকারী:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।
মাঠ সংগঠক:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য তথ্য
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: খুলনা বিভাগ
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম ও সময়সীমা অনুসরণ করে আবেদন করতে হবে।