বিদেশ ভ্রমণের আগে বিয়ে করতে বললেন শবনম ফারিয়া

Pinky Saha Pinky Saha ১ অক্টোবর ২০২৬, ৩:৩৫ PM BST ৩৭ বার পঠিত
বিদেশ ভ্রমণের আগে বিয়ে করতে বললেন শবনম ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া।ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণের আগে নারীদের বিয়ে করার পরামর্শ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নেপাল ভ্রমণে যেতে চাওয়া তিন তরুণীকে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে—এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানান শবনম ফারিয়া।

তিন তরুণীকে বিমানবন্দরে আটকে দেওয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী লেখেন, ‘কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইও, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দেবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!!!’

এরপর নারীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার উদাহরণ তুলে ধরেন শবনম ফারিয়া। তিনি লেখেন, মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, গবেষণা করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে এবং অলিম্পিক ও বিশ্বকাপে খেলতে যাবে।

বিদেশ ভ্রমণ ও নারীর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তাঁর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: