বিএনপি শুধু কথা বলে না, বাস্তবায়নে বিশ্বাস করে: জাহিদ হোসেন

Sharmin Sultana Sharmin Sultana ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM BST ১৫ বার পঠিত
বিএনপি শুধু কথা বলে না, বাস্তবায়নে বিশ্বাস করে: জাহিদ হোসেন

collected

বিএনপি শুধু কথা বলার দল নয়, তারা কথা বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সফরের প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

মন্ত্রী বলেন, বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়। বাংলাদেশের মানুষ সবসময় বিএনপির প্রতি আস্থা রেখেছে এবং আগামী দিনেও সেই আস্থা অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, ১৭ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন।

একই দিন ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজীর শ্রীপুরে তার মাতুলালয় মজুমদার বাড়িতে গিয়ে পারিবারিক কবরস্থান জিয়ারত করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। সফরটি সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

পরিদর্শনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: