collected
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৩ ক্যাটাগরির পদে মোট ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর এবং শেষ হবে ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে একাধিক পদের পরীক্ষা একই দিনে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) পদে ২ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল) পদে ২ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন) পদে ৪ জন এবং সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস) পদে ৫ জন নেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা।
সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস) পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি পদে ১ জন, সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ১ জন এবং টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদের বেতন স্কেল ১৫ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৪০০ টাকা।
সবচেয়ে বেশি ১৫৪ জন নেওয়া হবে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে। এ ছাড়া প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ১ জন এবং এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) পদে ৫০ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। ১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ৬৬৯ টাকা, ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। একাধিক পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে, তাই প্রার্থীদের নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।