বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ জনের চাকরি, আবেদন শেষ ২৯ সেপ্টেম্বর

Sharmin Sultana Sharmin Sultana ৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৭ PM BST ১৪ বার পঠিত
বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ জনের চাকরি, আবেদন শেষ ২৯ সেপ্টেম্বর

collected

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ১৬ গ্রেডের ছয়টি পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

পদ ও বেতন

১. সহকারী হিসাব কর্মকর্তা

  • পদসংখ্যা: ১৯
  • গ্রেড: ১১
  • বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক

  • পদসংখ্যা: ৩৭
  • গ্রেড: ১২
  • বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)

  • পদসংখ্যা: ১৪
  • গ্রেড: ১৪
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)

  • পদসংখ্যা: ১৫
  • গ্রেড: ১৪
  • বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)

  • পদসংখ্যা: ১৪
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)

  • পদসংখ্যা: ১৩
  • গ্রেড: ১৬
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: