বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন করা যাবে ১১ নভেম্বর পর্যন্ত

Sharmin Sultana Sharmin Sultana ৮ অক্টোবর ২০২৬, ২:৫০ PM BST ১২৯ বার পঠিত
বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন করা যাবে ১১ নভেম্বর পর্যন্ত

collected

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪টি পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী পদভেদে এসব চাকরির বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিতে ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর ও মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। দুটি পদই গ্রেড-১১-এর। এ গ্রেডের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

প্রধান সহকারী পদে একজন নিয়োগ দেওয়া হবে। এটি গ্রেড-১২-এর পদ এবং বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা। গ্রেড-১৩-এর লাইব্রেরী সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী, রিপ্রোগ্রাফিক অপারেটর, অপারেটর মেকানিক ও টেকনিশিয়ান গ্রেড-২ পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ক্রাফট ইন্সট্রাক্টর পদে চারজন নেওয়া হবে। এর মধ্যে মেশিন শপে তিনটি এবং অটোমোবাইল শপে একটি পদ রয়েছে। গ্রেড-১৩-এর এসব পদের বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে একজন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৫-এর এ পদের বেতন স্কেল ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা। এলডিএ কাম-কম্পিউটার অপারেটর পদে দুটি শূন্যপদ রয়েছে। এর মধ্যে পুরকৌশল অনুষদে একটি এবং উপাচার্য অফিসে একটি পদ। হিসাব সহকারী ও সুপারভাইজার পদেও একজন করে নেওয়া হবে। এসব পদ গ্রেড-১৬-এর এবং বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

ল্যাব অ্যাটেনডেন্ট পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। ইইই বিভাগে একটি, আইপিই বিভাগে একটি, স্থাপত্য বিভাগে দুটি এবং আইডব্লিউএফএম অফিসে দুটি পদ রয়েছে। সহকারী ইলেকট্রিশিয়ান ও রাজমিস্ত্রি পদে একজন করে নেওয়া হবে। এসব গ্রেড-১৭ পদের বেতন স্কেল ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে দুটি শূন্যপদ রয়েছে। কেমিকৌশল বিভাগে একটি এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি পদ। এ ছাড়া সহকারী রাজমিস্ত্রি পদে একজন নিয়োগ দেওয়া হবে। এসব গ্রেড-১৯ পদের বেতন স্কেল ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।

এমএলএসএস পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। মেডিক্যাল সেন্টার, পুরকৌশল অনুষদ, গণিত বিভাগ, কেন্দ্রীয় লাইব্রেরি, স্থাপত্য বিভাগ ও উপাচার্য অফিসে একটি করে পদ রয়েছে। গ্রেড-২০-এর অ্যাটেনডেন্ট, সিকিউরিটি গার্ড, বেলম্যান, ভেহিক্যাল হেলপার, মালী ও পরিচ্ছন্নতাকর্মী পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

চাকরিরত প্রার্থীদের অনলাইনে আবেদন করার সময় অনাপত্তিপত্র আপলোড করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টর ও ল্যাব অ্যাটেনডেন্ট পদে অফিস বা বিভাগভিত্তিক আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে দেওয়া হয়েছে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদনসংক্রান্ত তথ্যের জন্য recruitment@regtr.buet.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: