collected
বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭টি ক্যাটাগরিতে মোট ২২০টি পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদ ৬ থেকে ১০ গ্রেডের।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
যেসব পদে নিয়োগ
১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৬টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
২. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
৩. সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)
পদসংখ্যা: ২টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
৪. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার)
পদসংখ্যা: ৪টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
৫. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৭টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
৬. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ২২টি
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা
৭. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
৮. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৯টি
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
৯. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৩৬টি
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
১০. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
আবেদনের শেষ তারিখ
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলোতে আবেদন করার শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।