collected
চট্টগ্রাম অঞ্চলে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার–এসইও)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটিতে নিয়োগ হবে ফুলটাইম ভিত্তিতে এবং কর্মস্থল চট্টগ্রাম। আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
প্রার্থীর ব্যাংকিং খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি করপোরেট ব্যাংকিং, ক্যাশ ইনসেনটিভ, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স, নথিপত্র ব্যবস্থাপনা ও অডিট বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।
নিয়োগপ্রাপ্তদের করপোরেট গ্রাহকদের দৈনন্দিন অনুরোধ পরিচালনা এবং রিলেশনশিপ ম্যানেজার ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে। ক্রেডিট আবেদন, আর্থিক তথ্য, বিভিন্ন সুবিধাসংক্রান্ত নথি, নবায়ন ও অর্থ ছাড়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার দায়িত্বও থাকবে।
এ ছাড়া ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স হালনাগাদ রাখা, অর্থ পরিশোধ ও বকেয়া পরিস্থিতি পর্যবেক্ষণ, ঋণসীমা, জামানত ও অন্যান্য ঝুঁকি সূচক নজরদারি করতে হবে। ক্যাশ ফ্লো, বিভিন্ন আর্থিক অনুপাত ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসও করতে হবে।
চাকরির দায়িত্বের অংশ হিসেবে ট্রেড ফাইন্যান্স, অপারেশনস, কমপ্লায়েন্স, লিগ্যাল, ট্রেজারি ও ক্রেডিট টিমের সঙ্গে সমন্বয় করে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে হবে। পাশাপাশি অডিট, কমপ্লায়েন্স ও ক্রেডিট রিস্ক টিমের প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।