collected
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এসকেএস ফাউন্ডেশনে ৭ ক্যাটাগরির পদে ২৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এসব পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬।
১. প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে ২৫টি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে চার মাস ৫৫,০০০ টাকা। স্থায়ী হলে ৬৩,০০০ টাকা। সঙ্গে মোবাইল ভাতা ১,৫০০ টাকা, জ্বালানি ভাতা ৪,০০০ টাকা, দূরত্ব ভাতা ও অন্যান্য সুবিধা।
২. এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ৫টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদি অনার্স। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসঙ্গে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকুল্যে ৪২,৫০০ টাকা। স্থায়ী হলে ৪৭,৬২৫ টাকা। সঙ্গে মোবাইল ভাতা ১,০০০ টাকা, জ্বালানি ভাতা ৪,০০০ টাকা ও অন্যান্য সুবিধা।
৩. ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদি অনার্স। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকুল্যে ৩৭,৫০০ টাকা। স্থায়ী হলে ৪১,৪৭৫ টাকা। সঙ্গে মোবাইল ভাতা ৭০০ টাকা, জ্বালানি ভাতা ৩,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা।
৪. হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০টি
যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকুল্যে ২১,০০০ টাকা। স্থায়ী হলে ২৮,৫৬০ টাকা।
৫. ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৫০টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদি অনার্স। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা। স্থায়ী হলে ৩০,৩৬০ টাকা। সঙ্গে দূরত্ব ভাতা, অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০ টাকা ও অন্যান্য সুবিধা।
৬. অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার
পদসংখ্যা: ১০০টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতন: শিক্ষানবিশকালে চার মাস সর্বসাকুল্যে ২০,৫০০ টাকা। স্থায়ী হলে ২৯,২৩৫ টাকা। সঙ্গে দূরত্ব ভাতা, অতিরিক্ত জ্বালানি ভাতা ১,০০০ টাকা ও অন্যান্য সুবিধা।
৭. ট্রেইনি ফিল্ড স্টাফ
পদসংখ্যা: ১০০টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক বা সমমানের ডিগ্রি। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
বেতন: প্রশিক্ষণকালীন সর্বসাকুল্যে মাসিক ১০,০০০ টাকা। সন্তোষজনকভাবে দুই মাসের প্রশিক্ষণ শেষ করলে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন-ভাতাসহ শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাক, কুরিয়ার বা সরাসরি জমা দেওয়া যাবে। আবেদন পাঠাতে হবে—
এসকেএস ফাউন্ডেশন
কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০।
এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদন করা যাবে: hr@sks-bd.org
পরীক্ষার স্থান
ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা।
আবেদনের শেষ সময়
১৭ সেপ্টেম্বর ২০২৬।