collected
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের অ্যাপোলো হাসপাতাল ঢাকা)। প্রতিষ্ঠানটির ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১০ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রতিষ্ঠানের নাম এভারকেয়ার হাসপাতাল ঢাকা। নিয়োগের পদ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং বিভাগ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আবেদনের জন্য প্রার্থীকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্ব ও প্রয়োজনীয় দক্ষতা
এ পদে দায়িত্ব পালনের জন্য মাসিক আর্থিক বিবরণী ও ব্যবস্থাপনা প্রতিবেদন প্রস্তুত এবং পর্যালোচনা করার দক্ষতা প্রয়োজন। একই সঙ্গে দৈনিক রাজস্ব প্রতিবেদন তৈরি ও পর্যালোচনা এবং রাজস্বের হিসাব নির্ভুল রাখার সক্ষমতা থাকতে হবে।
প্রার্থীদের এসব কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পদের জন্য আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতা পূরণকারী আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরিটি ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসে এবং কর্মস্থল ঢাকা। প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগের বিস্তারিত শর্ত জানতে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।