গাড়ির ভেতর তারকাদের খোলামেলা আড্ডা, আসছে ‘লং ড্রাইভ’

Pinky Saha Pinky Saha ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৩ PM BST ২৪ বার পঠিত
গাড়ির ভেতর তারকাদের খোলামেলা আড্ডা, আসছে ‘লং ড্রাইভ’

ছবি: সংগৃহীত

গাড়ির ভেতর এবার তারকাদের সঙ্গে জমবে খোলামেলা আড্ডা। দীর্ঘ পথের যাত্রায় তারকাদের জীবনের নানা গল্প, সাফল্যের পেছনের সংগ্রাম ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’।

এই আয়োজনে তারকারা কথা বলবেন তাঁদের ক্যারিয়ার, জীবনের নানা বাঁক এবং গাড়িকে ঘিরে থাকা স্মৃতি নিয়ে। উঠে আসবে প্রথম গাড়ি কেনার অনুভূতি, সেই সময়ের অভিজ্ঞতা এবং বর্তমানে ব্যবহৃত গাড়ি নিয়ে নানা গল্পও।

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অতিথি হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন ইরফান সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা ও কেয়া পায়েলসহ আরও অনেকে।

‘লং ড্রাইভ’-এর কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। তারকাদের নিয়ে প্রচলিত টক শোর বাইরে গিয়ে ভিন্নধর্মী আবহে অনুষ্ঠানটি নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি।

সঞ্জয় সমদ্দারের ভাষ্য, ‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টক শো নয়। বরং এর মাধ্যমে তারকাদের জীবনের অন্য রকম এক জার্নির গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

অনুষ্ঠানে তারকাদের জীবনের মজার নানা ঘটনা যেমন উঠে আসবে, তেমনি তাঁদের সাফল্যের পেছনের সংগ্রামের গল্পও থাকবে। ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার পথে প্রত্যেক তারকার অভিজ্ঞতা যে আলাদা, সেটিই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে।

বিশেষ করে তারকাদের প্রথম গাড়ি কেনার গল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম গাড়ি কেনার পেছনে প্রত্যেকেরই রয়েছে আলাদা সময়, সংগ্রাম ও আবেগের গল্প। সেই স্মৃতিগুলোই এবার গাড়ির ভেতরের আড্ডায় উঠে আসবে।

নির্মাতা জানান, ভিন্নভাবে ঘটনা ও গল্পগুলো সাজানোর চেষ্টা করেছেন তাঁরা। তারকাদের স্বাভাবিক আড্ডার আবহ ধরে রেখে অনুষ্ঠানটিকে দর্শকের জন্য উপভোগ্য করে তোলাই তাঁদের লক্ষ্য।

জনপ্রিয় তারকাদের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা ঘটনা ও গাড়িকে ঘিরে স্মৃতির সঙ্গে তাঁদের সাফল্যের গল্প—সব মিলিয়ে ‘লং ড্রাইভ’ দর্শকদের সামনে তারকাদের আরও ব্যক্তিগত ও ভিন্ন এক অভিজ্ঞতা তুলে ধরবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: